শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ ১৮, নিহত ২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মগবাজারে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভবনটির এসি বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু ও আরেকজন বয়স্ক লোক।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ং এর পাশের ভবনে এ ঘটনা ঘটে। তবে ভবনটির নাম জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ ঘটনায় দগ্ধ ১৮ জনের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আটজন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলের পাশে দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, প্রথমে আমরা ওই ভবনে এসি বিস্ফোরণ হওয়ার খবর পাই। পরে আবার অনেকে ফোন করে জানিয়েছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে।  আরও যাচ্ছে।

এরশাদ বলেন, ঘটনাস্থল থেকে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। শুনেছি ভবনটির নিচতলায় বিস্ফোরণ হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, সেখানে একটি ভবন ধসে পড়েছে- এমন খবর পাওয়ার পর আমাদের সদস্যরা সেখানে গেছে। সেখানে কয়েকজন আটকা পড়ার খবরও পাওয়া গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ