শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যুক্তরাষ্ট্রে বহুতল ভবন ধসে নিহত বেড়ে ৫, নিখোঁজ ১৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।

মায়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানান, উদ্ধারকর্মীরা শনিবার আরও একজনের লাশ উদ্ধার করেছেন। আর আগের যাদের লাশ উদ্ধার করা হয়েছিল, তাঁদের তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

লেভিন কাভা বলেন, ‘সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে উদ্ধার অভিযানের কাজ চলছে। ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবন বাঁচাতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।’

এক টুইট বার্তায় ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসকে ‘প্রয়োজন মতো সহায়তা’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভবন ধসের ঘটনা দেখা এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, ২০০১ সালে নিউ ইউর্কের টুইন টাওয়ার যেভাবে ধসে পড়ছিল ভবন ধস দেখে আমার সেরকম মনে হচ্ছিল।

প্রত্যক্ষদর্শী আরেক ব্যক্তি মিয়ামি হেরাল্ডকে বলেন, ধসের সময় আমার কাছে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। মায়ামি সৈকতের উত্তরের সার্ফসাইড শহরের আবাসিক এলাকায় ওই ভবনটি ১৯৮০ সালে তৈরি করা হয়। ভবনটিতে মোট ১৩০টি ইউনিট ছিল।

উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে বহুতল ওই আবাসিক ভবন ধসে পড়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ