মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

পহেলা জুলাই থেকে কঠোর লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনার সংক্রমণ রোধে আগামী পহেলা জুলাই থেকে সাতদিনের বিধিনিষেধ কঠোরভাবে পালনে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৮শে জুন) দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এবার কোন শিথিলতা মেনে নেয়া হবে না, কোন মুভমেন্ট পাসও থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে অংশ গ্রহনে এই বৈঠকে করোনা সংক্রমন রোধে সরকারের নেয়া সিদ্ধান্ত কঠোর ভাবে কার্যকর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে এক ব্রিফিং এ তথ্য জানান।

করোনার সংক্রমণ মোকাবেলায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি বিজিবি ও সেনাসদ্যরা মাঠে থাকবেন বলেও জানিয়েছেন মন্ত্রি পরিষদ সচিব। তিনি বলেন, জরুরী সেবা ছাড়া কেউ বাসার বাইরে যেতে পারবে না। মন্ত্রিসভার বৈঠকে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ও মহাসড়ক আইনের খসড়ার অনুমোদ দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ