মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

পুলওয়ামায় স্বাধীনতাকামীদের গুলিতে স্ত্রীসহ নিহত ভারতীয় পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় স্বাধীনতাকামীদের গুলিতে স্ত্রীসহ নিহত হয়েছেন পুলিশ কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, ফয়েজ আহমেদ নামের ওই কর্মকর্তা অবন্তীপুরের হরিপরিগামের বাসিন্দা ছিলেন।

রবিবার (২৭ জুন) দিবাগত রাত এগারোটার দিকে এঘটনা ঘটে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এ দিকে কাশ্মীরের জম্মুতে ভারতের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। শনিবার (২৬ জুন) মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকাটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার মধ্যরাতের বিস্ফোরণে তেমন কোনো ক্ষতি হয়নি বিমানঘাঁটির। দুজন আহত হয়েছেন ও একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতের কোনো সামরিক স্থাপনায় এটাই প্রথম ড্রোন হামলা।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে স্পেশাল পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। হামলার পর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ফয়েজ আহমেদ ও তার স্ত্রী রাজা বেগমকে মৃত ঘোষণা করে পুলিশ। এই ঘটনায় আহত তাদের মেয়ে রাফিয়া চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ