বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

গার্মেন্টস খোলা বা বন্ধের বিষয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনের মধ্যেও তৈরি পোশাক কারখানাগুলো খোলা রাখতে চান মালিকরা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সন্ধ্যার পর সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, লকডাউনে সব ধরনের নিয়ম-কানুন মেনে মালিকরা গার্মেন্টস খোলা রাখতে চান। এ সেক্টরে কর্মরতরা বাসা থেকে বের হয়ে সোজা ফ্যাক্টরিতে যান। ফ্যাক্টরিতে ঢোকার সময় তাদের পরীক্ষা করা হয়, শরীর কেমন সেটি দেখা হয়। তাদের হ্যান্ড স্যানিটাইজ করা হয়, মাস্ক পরানো হয়। আবার একইভাবে তারা বাসায় ফিরে যান। ফলে সমাজের আরেক শ্রেণির সঙ্গে মেশার সুযোগ তাদের খুব কম।

তিনি বলেন, মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী গার্মেন্টস সেক্টরে যারা কাজ করেন তাদের মধ্যে এ রোগের বিস্তার খুব কম। তাদের যে লজিক আমরা যেহেতু মেইনটেইন করেছি, বিদেশে প্রোডাক্ট যাবে সেটি জাতির স্বার্থে দরকার। সামনে ঈদ আসছে, বেতন-বোনাসের বিষয় রয়েছে। সবচেয়ে বড় বিষয় তারা যেটি বলছে যা আমাদের বিবেচনায় নেয়া প্রয়োজন হতে পারে, সেটি হলো- আজকে ৪০ লাখ শ্রমিককে যদি ছুটি দিয়ে দেই গতবারের অভিজ্ঞতা বলে এসব শ্রমিককে আমরা ঢাকা বা ঢাকার আশেপাশে রাখতে পারিনি। তাদের সুরক্ষিত রাখতে পারলে হয়তো বিস্তৃতিটা কমবে। এসব লজিক তারা উপস্থাপন করেছে।

বিধিনিষেধ মেনে পোশাক কারখানা খোলা রাখা হতে পারে ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, আমরা যেহেতু ঠিক করেছি বিদেশে পণ্য যাবে, এ ছাড়া সামনে ঈদ আসছে, বেতন-বোনাসের বিষয় রয়েছে। মালিকরা এমন একটি বিষয় বলেছে, যা আমাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ