মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

দুদক কারো দ্বারা প্রভাবিত নয়: জানালেন দুদক সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুদক কারো দ্বারা প্রভাবিত নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মু আনোয়ার হোসেন হাওলাদার।

মঙ্গলবার (২৯ জুন) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, দুদক স্বাধীন কমিশন, নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করে। কারো দ্বারা প্রভাবিত হয় না। আর কখনো হবেও না।

‘দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের ৮টি ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) নির্দেশ দিয়েছিলেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্তের স্বার্থে এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। ’

অনুসন্ধান কর্মকর্তা যদি মনে করেন তদন্তের স্বার্থে যে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ