মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

‘কঠোর লকডাউন’: ব্যাংক খোলার বিষয়ে জানানো হল যে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৃহস্পতিবার (৩০ জুন) থেকে শুরু হওয়া এক সপ্তাহের ‘কঠোর লকডাউনে’ ব্যাংক খোলা থাকবে।

জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠানও খোলা থাকবে।

বুধবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম  বলেন, ব্যাংক খোলা থাকবে। এ বিষয়ে সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে জানানো হবে। ‘কঠোর লকডাউনের’ বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের পরই আমরা বিস্তারিত জানাতে পারবো।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, ‘কঠোর লকডাউনে’ জরুরিসেবা ছাড়া বন্ধ থাকবে সবকিছু। তবে অর্থবছর শেষ হওয়ায় আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব বোর্ড ও হিসাব সংক্রান্ত কিছু অফিস সীমিত পরিসরে খোলা রাখা হবে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাতদিনের ‘কঠোর লকডাউনে’ সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ ‘কঠোর লকডাউনের’ প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ