মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও নয় জনের। সিভিল সার্জন আরও জানান, টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ শতাংশ। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৯১ জন।

এদিকে, সরকারঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ কার্যকর করতে টাঙ্গাইলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। জরুরি কাজ ও পণ্যবাহী পরিবহণ ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ