মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন নিতে যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা (এনআইডি নম্বরসহ) বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছিল, সেসব শিক্ষার্থী সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।

এর আগে গত ৩১ মে পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে বিশ্ববিদ্যালয়গুলো ১ লাখের বেশি শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে।

প্রসঙ্গত, দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৬টি। এসব বিশ্ববিদ্যালয়ে ২২০টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ