শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্র ফের চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র আবার চালু হয়েছে। ইরানের বিদ্যুৎ বিভাগের মুখপাত্র মোস্তাফা রাজাবি মাশহাদি আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

মোস্তাফা রাজাবি মাশহাদি বলেন, কারিগরি সমস্যার কারণে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র কয়েক দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। এর ফলে সেখান থেকে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে।

পার্স টুডে’র খবরে বলা হয়, গত ২১ জুন ইরানের পরমাণু শক্তি সংস্থার জনসংযোগ বিভাগ এক বিবৃতি প্রকাশ করে বলেছিল, বুশেহর পরমাণুকেন্দ্রে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সারিয়ে তুলতে কয়েক দিন লাগবে। এ কারণে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ থাকবে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বিভিন্ন উপায়ে বিদ্যুৎ উৎপাদন করে থাকে দেশটি। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইরাকসহ প্রতিবেশী কয়েকটি দেশে বিদ্যুৎ রপ্তানি করে ইরান সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ