শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

এবার ব্রিটেনের সমুদ্রসৈকতে গণকবর, ২০০ কঙ্কালের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পর এবার ব্রিটেনের সমুদ্রসৈকতে ষষ্ঠ শতাব্দীর একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।এখানে প্রায় ২০০ মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে।

কঙ্কালগুলো ওই কবরস্থানে ১ হাজার বছরেরও বেশি সময় ধরে রয়েছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। শুক্রবার এ তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম মেট্রো।

কোনোভাবে যেন সমুদ্রের পানিতে ভেসে যেতে না পারে, সেই সাবধানতা অবলম্বন করেই কঙ্কালগুলো খুব সুন্দরভাবে সংরক্ষিত ছিল।

ওয়েলসে পেমব্রোকশায়ারের সেন্ট ডেভিডের কাছে ব্লু ফ্লাগ সৈকতে এসব কঙ্কাল অল্প বালুর নিচে আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা।

ধারণা করা হয়, প্রথম দিকের খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের কঙ্কাল এগুলো। কারণ, সেখানে যেসব কঙ্কাল আবিষ্কার করা হয়েছে তার প্রতিটির মাথা ছিল পশ্চিম দিকে। কঙ্কালের সঙ্গে আর কোনো কিছু পাওয়া যায়নি।

খ্রিস্টানদের প্রথমদিকে যেভাবে সমাহিত করা হতো, সেই রীতি অনুসরণ করা হয়েছে এক্ষেত্রে।

কিন্তু এলাকাটি যাতে সমুদ্রে বিলীন হয়ে না যায়, সেজন্য একে সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছে ডাইফেড আর্কিওলজিক্যাল ট্রাস্ট এবং ইউনিভার্সিটি অব শেফিল্ডের একটি দল। প্রত্নতত্ত্ববিদ জেনা স্মিথ বলেছেন, বিষয়টি বাস্তবিকই খুব গুরুত্বপূর্ণ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ