বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

এ বছর হজের খুতবা বাংলায় অনুবাদ করে সম্প্রচার করবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী: এবার আরাফার বিস্তৃত প্রাঙ্গণে হাজিদের উদ্দেশ্যে হজের যে খুতবা পাঠ করা হবে সেটি বাংলাসহ মোট ১০টি ভাষায় অনুদিত হবে। এর আগের বছর হজের খুতবা ৫টি ভাষায় অনুবাদ করেছিল সৌদি আরব।

সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস জানান, এবার অনুবাদ করা হবে ১০টি ভাষায় এবং দু’টি প্লাটফর্মে সেটি সম্প্রচার করা হবে। তিনি বলেন, ইসলামের সুমহান বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বছরের মতো এ বছরও গুরুত্বপূর্ণ খুতবা ১০টি ভাষায় অনূদিত হবে। ইংরেজি, মালাই, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, চাইনিজ, তার্কিশ, রুশ, হাউসা ও বাংলা। অনুবাদ কার্যক্রম পরিচালনায় এটি বিশ্বের সর্ববৃহৎ প্রকল্প। বিগত বছরের মতো এবারও সৌদি সরকারের তত্ত্বাবধানে তা পরিচালিত হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ