বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বের জের ধরে চর এলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় চেয়ারম্যানের পরিবারের অন্তত ৬ জন সদস্য আহত হয়।

শনিবার (৩ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরএলাহী গ্রামের রাজ্জাক চেয়ারম্যানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- চেয়ারম্যানের স্ত্রী বিবি রহিমা খাতুন (৩৬), ছেলে মো. রাজীব (২২), চেয়ারম্যানের বোন পারুল আক্তার (৪০), জয়গুণ বিবি (৫০), ভাতিজা ইমরান হোসেন (২৮), রাজীব (২১)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.সাইফুদ্দিন আনোয়ার ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কাদের মির্জার অনুসারী চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি, হেলাল হোসেন মেম্বারের নেতৃত্বে একদল অস্ত্রধারী আমার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আমার বসত ঘরের সামনের অংশ কুপিয়ে তছনছ করে দেয়। একপর্যায়ে তারা বসত ঘর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় আমার পরিবারের ৬ সদস্য আহত হয়।

চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি বলেন, এটি সাজানো নাটক। যখন হামলার ঘটনা ঘটে তখন আমরা বসুরহাট বাজারে ছিলাম।

আবদুল গণি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী এবং চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা ঘটনাস্থল থেকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেল বোমা, ৩টি চকলেট বাজি ও বসতঘর থেকে ব্যবহৃত এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ সময় হামলাকারীদের আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করতে গিয়ে চেয়ারম্যানের পরিবারের ৬ সদস্য আহত হয়। এ সময় চেয়ারম্যানের ছেলে ঘরের পিছনের দরজা দিয়ে বাহিরে পালিয়ে যায়। তবে আহতদের আঘাত বেশি গুরুত্বর নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ