বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

আরও ৭ লাখ দুর্যোগ সহনীয় ঘর তৈরি করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২ সালে দেশে নতুন করে যাদের জমি আছে ঘর নেই তাদেরকে সাত লাখ দুর্যোগ সহনীয় ঘর করে দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মুহা. এনামুর রহমান।

সোমবার (৫ জুলাই) সকালে সাভারের পার্বতীনগর এলাকায় স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে মোট আট লাখ ৮২ হাজার ৩৩টি পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে দুই লাখ ৯২ হাজার ভূমিহীন ও গৃহহীন। এদের মধ্যে অনেক উপকার ভোগীদের হাতে ঘর হস্তান্তর করা হয়েছে, বাকিগুলো নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে চাবি হস্তান্তর করবেন।

এছাড়া আরও এক লাখ ঘর সারা দেশে নতুন করে দেওয়া হলে এই প্রকল্প শেষের দিকে নিয়ে যাওয়া যাবে বলেও জানান প্রতিমন্ত্রী।

-এএ