রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম

মহারাষ্ট্রে স্পিকারকে হেনস্থার অভিযোগ, বিজেপি’র ১২ বিধায়ক বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ষাকালীন অধিবেশনের শুরুতেই চরম বিশৃঙ্খলা দেখা দেয় ভারতের মহারাষ্ট্র বিধানসভায়।

আজ সোমবার অধিবেশন শুরুর দিনে স্পিকার ভাস্কর যাদবকে হেনস্থার অভিযোগে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে ১২ জন বিজেপি বিধায়ককে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ।

বিধানসভায় ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সংরক্ষণ নিয়ে আলোচনার সময়ে বিজেপি বিধায়কদের পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগ উঠেছে স্পিকারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেই অধিবেশন বাতিল করেন স্পিকার। তাতে আরও ক্ষুব্ধ হয়ে স্পিকারের কাছে চলে যান বিজেপি বিধায়করা।

স্পিকার জানান, দেবেন্দ্র ফড়নবিশ এবং চন্দ্রকান্ত পাটিলের উপস্থিতিতে বিরোধীরা আমার কেবিনে এসে আমার উদ্দেশে অসাংবিধানিক কথা বলতে থাকেন। কিছু নেতা আমায় ধাক্কাও দিয়েছেন। ক্ষমতাসীন শিব সেনা রাজ্যের সাংবিধানিক বিষয়ক মন্ত্রীকে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার ভাস্কর যাদব।

স্পিকারের বিরুদ্ধেও বিধায়কদের হেনস্থা করার অভিযোগ তুলেছে বিজেপি। মহারাষ্ট্র্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, সব অভিযোগই মিথ্যে। গল্প বানাচ্ছেন। বিজেপি’র কেউই তাকে হেনস্থা করেননি। সূত্র: এনডিটিভি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ