মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শীঘ্রই আসছে 'ভ্যাকসিন পাসপোর্ট'; লাগবে না কোয়ারেন্টিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাকালে অনেকেই বিদেশ ভ্রমণ করতে পারছেন না। কিছু কিছু দেশে যাওয়ার সুযোগ থাকলেও ভ্রমণকারীকে বিমান থেকে নেমেই দুই সপ্তাহ বা অন্তত কয়েকদিনের জন্য অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

নিজ দেশের নাগরিকদের এই ঝামেলা থেকে মুক্ত করতে জাপান চালু করতে যাচ্ছে এক বিশেষ পদ্ধতি। 'ভ্যাকসিন পাসপোর্ট' এর ব্যবস্থা করছে দেশটি। এটি চালু হলে জাপানিরা বিদেশ ভ্রমণ করলে তাদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না।

ভ্যাকসিন পাসপোর্ট হলো সরকারি নথি যা নিশ্চিত করে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে করোনার টিকা সম্পূর্ণরূপে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত সার্টিফিকেট পৌরসভা দ্বারা জারি করা হবে যাতে ব্যক্তির নাম, পাসপোর্ট নম্বর এবং টিকা দেওয়ার তারিখ অন্তর্ভুক্ত করা হবে।

সরকারী সূত্রের বরাতে রোববার জাপান টাইমস জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সার্টিফিকেট দেয়া শুরুর পর ইতালি, ফ্রান্স এবং গ্রিস সহ ১০ টিরও বেশি দেশ যেন জাপানের ওই ভ্যাকসিন পাসপোর্ট গ্রহণ করে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাপান সরকার। ওইসব দেশের সাথে এ সংক্রান্ত চুক্তি সম্পাদিত হলে, সার্টিফিকেটধারীরা জাপান থেকে সেসব দেশে ভ্রমণ করলে তাদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। শুধু করোনা টেস্টের ফল নেগেটিভ দেখালেই চলবে।

নিজ দেশের নাগরিকদের জন্য এমন সুবিধার ব্যবস্থা করলেও জাপান সরকার অন্যান্য দেশ থেকে জাপানে প্রবেশকারী যাত্রীদের (সম্পূর্ণভাবে টিকা দেওয়া হলেও) দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা অব্যাহত রাখার পরিকল্পনা করছে। দেশটির এই অবস্থান সিঙ্গাপুর ও ইসরায়েলের মতো দেশগুলোর সাথে আলোচনা জটিল করে তুলেছে যেসব দেশ পারস্পরিক ছাড় দেয়ার আহ্বান জানিয়েছে।।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ