বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সরকারি প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ে কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহার নির্দেশিকা যথাযথ অনুসরণ করা হচ্ছে কিনা তা মনিটরিংয়ে কমিটি করেছে সরকার।

রোববার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহা. এনামুল হক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এতথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করার জন্য বিধি-৪ শাখার পরিপত্র ২০২০ সালের ৭ মে জারি করা হয়। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করছেন কি না তা পর্যালোচনা করতে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব মুহা. আবুল হাছনাত হুমায়ুন কবীরকে কমিটির সভাপতি করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, এ এস এম মুস্তাফিজুর রহমান ও খালিদ মেহেদী হাসানকে। একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আব্দুস সালাম চৌধুরীকে কমিটিতে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি বিধি-৪ শাখার ২০২০ সালের ৭ মের পরিপত্র যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এবং কোনো কর্মকর্তা-কর্মচারী নির্দেশনা অমান্য করলে পর্যালোচনা করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ