শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

সৌদিতে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ অভিবাসী শ্রমিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বসবাস, শ্রম আইন ও সীমান্ত সুরক্ষাব্যবস্থা লঙ্ঘনের দায়ে প্রায় ২০ হাজার জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। একজন কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

আরব নিউজে জানায়, ২৪ থেকে ৩০ জুন পর্যন্ত এসব বিদেশিকে গ্রেপ্তার করা হয়।

খবরে বলা হয়েছে, সৌদির প্রায় সব অঞ্চলেই এই অভিযান পরিচালনা করে মোট ১৯ হাজার ৮১২ জনকে গ্রেপ্তার হয়। এঁদের মধ্যে আবাসিক নিয়ম লঙ্ঘনের জন্য ৮ হাজার ৫৭০ জন, শ্রম আইন লঙ্ঘনের জন্য ৯৪৭ জন এবং সীমান্ত আইন লঙ্ঘনের জন্য ১০ হাজার ২৯৫ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের সময় ২২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক। এ ছাড়া ৪৭ শতাংশ ইথিওপিয়ান, ৫ শতাংশ সোমালিয়ান এবং বাকি ৫ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি থেকে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার জন্য ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পাঁচজনকে পরিবহন ও আশ্রয় দেওয়ার কাজে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছিল।

এ ছাড়া সৌদি সরকার ৩৬ হাজার ৪৫৪ জন অভিবাসীর ভ্রমণসংক্রান্ত নথিপত্র পাওয়ার জন্য তাঁদের নিজ নিজ কূটনৈতিক মিশনে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে ১৪ হাজার ৮৬৩ জনের ভ্রমণ শেষ হওয়ায় কূটনৈতিক মিশনে স্থানান্তর করা হয় এবং ১৬ হাজার ২৯৪ জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ