বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

হিন্দুত্ববাদী সরকারই অপরাধীদের প্রশ্রয় দেয়: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ‘হিন্দু-মুসলিম ঐক‌্যই প্রধান… কিন্তু গো-রক্ষার কারণে যারা গণরোষ তৈরি করে আক্রমণ করছেন, তারা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছেন।’ রোববার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে এমনই বক্তব্য রেখেছিলেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সোমবার তারই পাল্টা দিলেন আসাদউদ্দিন ওয়াইসি। টুইটে একের পর এক বার্তায় মোহন ভাগবতের সমালোচনায় মুখর হলেন তিনি।

এদিন একের পর এক টুইট বার্তায় ওয়াইসি বলেন, এই ধরনের অপরাধীরা গরু ও মহিষের পার্থক্য করতে না পারলেও, কারোর নাম দেখেই তাদের ওপর হামলা চালাতে পারে। এরপরই বিজেপি নেতাদের বিরুদ্ধে উসকানি দেয়া কিংবা এই ধরনের অপরাধীদের পাশে দাঁড়ানোর অভিযোগও তোলেন। এখানেই শেষ নয়, গণপিটুনির ঘটনার জন্য সরাসরি মোদি সরকারকেই দায়ী করেন।

ওয়াইসি লেখেন, ‘আরএসএসের মোহন ভাগবত বলেছেন, গণপিটুনির সাথে যুক্তরা আসলে হিন্দুত্ববিরোধী। এই ধরনের অপরাধীরা গরু এবং মহিষের পার্থক্য জানে না। এদের খুন করার সময় জুনেইদ, আখলাখ, পেহলু, আলিমুদ্দিন নামগুলো দেখলেই হলো। এই হিংসা হিন্দুত্বের জন্যই ছড়িয়েছে। এই অপরাধীদের হিন্দুত্ববাদী সরকারই আশ্রয় দিয়েছে।’

পরবর্তীতে আরো দুটি টুইটে এআইএমআইএম প্রধান লেখেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী আলিমুদ্দিনের খুনির হাতে পুষ্পস্তবক তুলে দেন, আখলাখকে হত্যাকারীর লাশের উপর তেরঙ্গা পতাকা থাকে, আসিফকে যে মেরেছে তার সমর্থনে মহাপঞ্চায়েত বসে।

সেখানে আবার বিজেপির মুখপাত্র বলেন, ‘আমরা কী খুনও করতে পারব না? ভীরুতা, হিংসা এবং খুন করা-এই তিনটে জিনিসই গডসের হিন্দুত্ববাদী চিন্তাধারার অংশ। মুসলমানদের গণপিটুনির ঘটনা এই ভাবনারই ফসল।’

সূত্র: সংবাদ প্রতিদিন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ