সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

অক্সিজেন সঙ্কট; ভারত থেকে আবার আমদানি শুরু হয়েছে অক্সিজেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারিতে পর্যুদস্ত ভারত এপ্রিলের মাঝামাঝি অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয়। এর আড়াই মাস পর আবারও ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু হয়েছে বলে জানা যায়।

লিন্ডে বাংলাদেশ নামে এক প্রতিষ্ঠান গত দুদিনে ভারত থেকে ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে। সোমবার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার এ তথ্য জানান।

অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের এক কর্মকর্তা জানান, ভারতে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় অক্সিজেন সংকট দেখা দিয়েছিল। এরপর দেশটি সরকার অক্সিজেনের রপ্তানি বন্ধ করে দেয়। ফলে ২১ এপ্রিলের পরে কোনো অক্সিজেনের চালান দেশে আসেনি। বর্তমানে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসায় ভারতে অক্সিজেন চাহিদা কমেছে। তাই আবারও দেশটি অক্সিজেন রপ্তানিতে সম্মত হয়েছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে অক্সিজেন আসবে।

এদিকে বেনাপোল শুল্কভবনের কমিশনার আজিজুর রহমান বলেন, অক্সিজেন জরুরি পণ্য হওয়ায় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে যত দ্রুত সম্ভব চালান খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ