মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ব্যাংক লেনদেনের সময় বাড়ল ১ ঘণ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান লকডাউনে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের লেনদেনের সময় ১ ঘন্টা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে লেনদেন। মঙ্গলবার নতুন সময় সূচি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় লেনদেনের জন্য আরো এক ঘন্টা বাড়িয়ে নতুন সময় নির্ধারন করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শাখাগুলো ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে ৯ ও ১০ জুলাই সাপ্তাহিক ছুটি এবং ১১ জুলাই লকডাউনের কারণে বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম।

এ ছাড়া সময়সীমার বাইরে আগের দেওয়া নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আগের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল বা প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা সীমিতসংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ