বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

সাতক্ষীরা মেডিক্যাল কলেজের ২৬ চিকিৎসককে একযোগে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরা মেডিক্যাল কলেজের ২৬ জন চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে যশোর জেলা হাসপাতালে ও ১৬ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃতদের বুধবারের (৭ জুলাই) মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার (৮ জুলাই) পূর্বাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে। সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তীসময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

যশোরে জেলা হাসপাতালে বদলিকৃতরা হলেন- সাতক্ষীরা মেডিক্যাল কলেজের ডা. মো. শরিফুজ্জামান, ডা. মো. আল-মামুন হোসেন, ডা. প্রবীর কুমার দাশ, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. মোজাম্মেল হক, ডা. মো. শরিফুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. হোসনে আরা হোসেন, ডা. মো. সাইফুল্লাহ ও ডা. জিএম ফারুকুজ্জামান।

অন্যদিকে, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলিকৃতরা হলেন- ডা. শেখ আবু সাঈদ, ডা. ফারহানা হোসেন, ডা. মোছা. খসরুবা পারভীন, ডা. সুতপা চ্যাটার্জি, ডা. মো. শামছুর রহমান, ডা. মো. ইনামুল হাফিজ, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. ফকরুল আলম, ডা. নাসরিন সুলতানা, ডা. মো. নাছির উদ্দিন গাজী, ডা. শেখ নাজমুস সাকিব, ডা. ফাহমিদা জামান, ডা. মেহনাজ নাজরীন, ডা. উপমা গুহ রায়, ডা. মো. আনিসুর রহমান ও ডা. শরিফা জামান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ