মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এইচএসসির অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। ফলে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

মঙ্গলবার (৬ জুলাই) মাউশি থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত বিধিনিষেধের ধারাবাহিকতায় আগামী ১৪ জুলাই পর্যন্ত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে গত ১ জুলাই থেকে ২০২২ সালের এইচএসসি-এসএসসি পরীক্ষার্থী ও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

কোভিড-১৯ এর কারণে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বিকল্প হিসেবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক বিষয়ভিত্তিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ