বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

কোম্পানীগঞ্জে সিএনজি ও ট্রাক ড্রাইভারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.এস আরমান
নোয়াখালী প্রতিনিধি>

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৭তম দিনে অসহায় সিএনজি চালক ও ট্রাক ড্রাইভার গরিব, কর্মহীন মানুষের কষ্টের কথা বিবেচনা করে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনের নতুন ভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।

আজ বুধবার (৭ জুলাই) সকাল ১১ টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনের নতুন ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বমোট ১৩৮জন অসহায় ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার বুঝিয়ে দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।

এসময় ৬৩ জন সিএনজি চালক, ৭২ জন ট্রাক ড্রাইভার ও ৩ জন ডিসি অফিসে আবেদনকৃত অসহায় ব্যক্তি সহ সর্বমোট ১৩৮ জন অসহায়, কর্মহীন পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ উনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা সিএনজি চালকদের উদ্দেশ্যে বলেন,কঠোর লকডাউনে আপনারা সিএনজি চালাতে পারছেন্না বলে অনেক কষ্টে আছেন তাই আপনাদের জন্য প্রধানমন্ত্রী এই খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। এই সহযোগিতার পরও যদি রাস্তায় সিএনজি বাহির করেন তাহলে আমরা জরিমানা বা সাজা প্রদান করতে বাদ্ধ হবো।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল করিম, বিজিবি ফেনী-৪ এর নায়েব সুবেদার আবু আক্কাছ ও সঙ্গিয় ফোর্স প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ