বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

গাইবান্ধার সাবেক এমপি তোফাজ্জল হোসেন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৯৭৩ সালে তৎকালীন পলাশবাড়ী (রংপুর-২২) আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর সহচর আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার (৭৩) আর নেই। বুধবার (০৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরশহরের প্রফেসর পাড়ার নিজবাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন)।

তোফাজ্জল হোসেন সরকার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পলাশবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যার ভুগছিলেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টায় পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম নাজামে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় মরহুমের গ্রামের বাড়ি সদরের বৈরীহরিনমারী গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ