শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফিলিস্তিনিদের মাহমুদ আব্বাস বিরোধী আন্দোলনে ঘি ঢাললো ফরাসি সংবাদমাধ্যম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

আন্তর্জাতিক ডেস্ক: বেশ কয়েক দিন ধরেই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিলিস্তিনের রাজপথ। এ আন্দোলনে অংশ নিয়েছে হাজার হাজার ফিলিস্তিনী।

‘স্টেপ ডাউন আব্বাস’ (আব্বাস সরকার নিপাত যাক) স্লোগানে ভারি হয়ে উঠছে ফিলিস্তিনের বাতাস। তাদের দাবি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের হয়ে কাজ করছেন। এবার এ আন্দোলনের পালে আরও বাতাস দিলো ফরাসি সংবাদমাধ্যম 'লে মনডে'।

সম্প্রতি সংবাদমাধ্যমটি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের তীব্র নিন্দা করেছে। তাদের দাবি, মাহমুদ আব্বাস স্বৈরাচারী নীতি, অগণতান্ত্রিক আচরণ এবং ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের অধিকার নষ্ট করছেন। পত্রিকাটি বলছে যে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার জাতির স্বাধীনতার পথে বাধা।

ফরাসি সংবাদমাধ্যমটির বিশেষ প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বেশ কয়েকটি নির্বাচন বাতিল করেছেন এবং রাজনৈতিক দমন-পীড়নের মতো সহিংসতা অব্যাহত রেখেছেন। এ সহিংসতা দেশটির জনগণের স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। যার ফলস্বরূপ, মানুষের দৃষ্টিতে এখন তার প্রশাসনের কোনো মূল্য নেই।

সংবাদমাধ্যমটির দাবি, দেশের ভালোর জন্যে মাহমুদ আব্বাসের এখন প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন।

তারা আরও স্পষ্ট করে বলেছেন যে, আব্বাসের সাম্প্রতিক প্রতিটি কার্যকলাপ দখলদার ইসরায়েলের স্বার্থে।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০০৫ সাল থেকে ফিলিস্তিনের ক্ষমতায় আছেন। ক্ষমতার লাভের শুরুর সময়ে ভালো থাকলেও রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে বিতর্কের সম্মুখীন হচ্ছেন।

মাহমুদ আব্বাসের নির্বাচনের ঘোষণা দেওয়ার পর নির্বাচন প্রত্যাহার করাকে রাজনৈতিক বিশ্লেষকরা এর প্রধান কারণ মনে করছেন।

তবে ৮০ বছর বয়সী মাহমুদ আব্বাস সম্পর্কে অনেক ফিলিস্তিনির সহানুভূতিও আছে। তিনি সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে কখনো আত্মসমর্পণ করেননি। ট্রাম্প এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম জর্ডানকে সংযুক্ত করার চেষ্টা করলে মাহমুদ আব্বাস তাদের কাছে কোনো নমনীয়তা দেখাননি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ