বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

আফগান পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ফের তুরস্কের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল বুধবার এ বিষয়ে ফোনে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার-এর সঙ্গে কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে দুই মন্ত্রীর মধ্যে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। আফগানিস্তানের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপদ পরিচালনার বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। তারা উভয় দেশের কারিগরি প্রতিনিধিদের মধ্যে বৈঠককালে প্রাপ্ত অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

বর্তমানে তুর্কি ও মার্কিন সেনারা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ওয়াশিংটন ও আঙ্কারা চায়, আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের পরও আফগান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় তুরস্ক এই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থেকে যাবে।

তবে রাজনৈতিক, নিরাপত্তা এবং আইনি নানা ঝামেলায় তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ নিয়ে কোনও চূড়ান্ত বোঝাপড়া এখনও হয়নি। কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্ক যে প্রস্তাব দিয়েছে তালেবানের পক্ষ থেকেও সেটি প্রত্যাখ্যান করা হয়েছে।

সম্প্রতি তালেবানের মুখপাত্র সুহেল শাহীন বলেছেন, ২০২০ সালের স্বাক্ষরিত চুক্তি অনুসারে তুরস্কের উচিত নিজেদের সেনাদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করা।

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে তালেবানের মতামত জানতে চাইলে দোহাভিত্তিক এক মুখপাত্র জানান, ২০ বছর ধরে তুরস্ক ন্যাটোর অংশ ছিল। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তুর্কি সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ