রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কর্মহীনদের ১০ টাকায় ২ দিনের খাবার দিচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে দুঃস্থ ও কর্মহীনদের মাঝে নামমাত্র মূল্যে খাদ্য বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। ‘সবার রান্নাঘরে ভাতের গন্ধ ছুটুক’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ দুই দিনব্যাপী এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) নগরীর মহারাজা রোডের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মত এই আহার বিক্রি করে জেলা পুলিশ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, বুধবার হকার ও অসহায় মানুষদের মাঝে প্রতিকী মূল্যে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। বৃহস্পতিবার নরসুন্দুরদের (নাপিত) মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়।

তিনি বলেন, যারা লকডাউনের কারণে তাদের পেশা হারিয়ে বেকার এবং কর্মহীন হয়ে পড়েছে আমরা খুঁজে খুঁজে তাদের মাঝে প্রতিকীমূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, একটি পরিবারের দু’দিন চলবে সেই পরিমান খাদ্যপন্য দেওয়া হচ্ছে। বিতরণকৃত খাদ্যপন্যের মধ্যে ছিল- পাঁচ কেজি চাউল, এক কেজিডাল, আধা লিটার সয়াবিন তৈল, আধা কেজি লবন, আলু দুই কেজি, পরিমানমত মশলা, পেয়াজ, রসুন ও কাচামরিচ। যার প্রতীকী মূল্য ১০ টাকা।

এ সময় অতিরিক্ত পুলিশসুপার (অপরাধ) আবু রায়হান, ফাল্গুনী নন্দী, হাফিজুর রহমান, আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে ৭ জুলাই বুধবার টাউনহল মোড় সংলগ্ন পুলিশ অফিসার্স ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ