রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে মসজিদের ভিতর শিশুর মরদেহ, এলাকাজুড়ে চাঞ্চল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী
সিলেট থেকে>

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আলী (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গতকাল বুধবার (৭ জুলাই) বিকেলে বাঘা ইউনিয়নের কালাকোনা হেউরাউলি মসজিদের গ্রিলের সাথে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু অত্র মসজিদের ইমাম রমিজ আলীর সাথে বসবাস করে আসছিল। গত কয়েকদিন থেকে কোরআন শিক্ষার জন্য সে মসজিদে থেকে পড়াশোনা করছে৷ সে কোরআন শিক্ষায় অমনযোগী থাকায় বুধবার বিকেলে রমিজ আলী বকাঝকা করেন।
কিছুক্ষণ পর মসজিদের বারান্দার গ্রিলের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ দেখতে পান তিনি।

পরে স্থানীয়রা মিলে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত শিশু সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের আটগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

এদিকে ৮ বছরের শিশুর এমন মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই কিশোরের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। তারা বলছেন, এত কম বয়সের একটি শিশু কি ভাবে বারান্দার গ্রিলের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তারা সকলে এর রহস্য উদঘাটনের জন্য দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ