শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্ব এখন সংকটাপন্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, ড: টেড্রস গেব্রিয়েসাস, বুধবার সাংবাদিকদের জানান, সংক্রমণের ক্ষেত্রে, বিশ্ব এখন ঝুঁকিপূর্ণ স্থানে, কারণ বিশ্বময় অসমান টিকা কর্মসূচির কারণে দ্রুত সংক্রমণশীল ভেরিয়েন্ট এতটা ছড়িয়ে পড়েছে।

তিনি জানান, বহু দেশ, যেখানে টিকা দেয়ার হার বেশি, তারা আগামী মাসগুলিতে বুস্টার ডোজ কর্মসূচি গুটিতে ফেলার পরিকল্পনা নিয়েছেন, দূরত্ব বজায় রাখার সরকারি বাধানিষেধ বাদ দিয়েছেন এবং এমনিভাবে নিষেধাজ্ঞা শিথিল করে দিয়েছেন যে, মহামারীর যেন অবসান হয়েছেI

হু এর মহাপরিচালক বলেন, তার কথায়, দুঃখজনক অসমান টিকা কর্মসূচি এবং দ্রুত বর্ধনশীল ভেরিয়েন্টের কারণে পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলের বহু দেশে আজ সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা দ্রুত হারে বাড়ছে।

তিনি বলেন, বিশ্বজুড়ে ভ্যাকসিনের বিরুদ্ধে ভেরিয়েন্ট জয়ী হচ্ছে, যার কারণ ভ্যাকসিন উৎপাদন ও বিতরণে অসমতা, যা বিশ্বের অর্থনীতির জন্য এখন এক বিশেষ হুমকির কারণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ