রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মমেকের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রনিতিধি>

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত এই ১৭ জনের মধ্যে মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১২ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মুহা. মহিউদ্দিন খান বলেন, করোনা পজেটিভ হয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের শামসুল আলম (৭৫), ইদুন্নেসা (৮০), নেত্রকোনা সদরের কুলসুম আক্তার (৫৫), শেরপুর সদরের বিশ্বজিৎ দেব (৫৪), ঝিনাইগাতীর মোরশেদা বেগম (৬৫)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল আজিজ (৪২), ডা মো: মোস্তফা(৭৩), নান্দাইলের রূপা (১৯), ফুলবাড়িয়ার ইব্রাহিম (৫০), নেত্রকোনা সদরের হোসেন আলি (৮০), আব্দুল জব্বার (৯২), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম, নালিতাবাড়ির শামিমা বেগম (৪৫), জামালপুর সদরের মোজাহিদ (২২), আবু বকর (৫৯), সরিষাবাড়ির নারগিস (২২)।

ডা. মুহা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪৪জন। এই মুহুর্তে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৭১ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ