রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাবেক এমপি তোফাজ্জল হোসেনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৯৭৩ সালে তৎকালীন পলাশবাড়ী (রংপুর-২২) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার (৭৩) মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরশহরের প্রফেসর পাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, তোফাজ্জল হোসেন সরকার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পলাশবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টায় পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনু্ষ্ঠিত হবে।

পরে সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়ি সদরের বৈরীহরিনমারী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ