শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আল্লামা তাকী উসমানির ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আল্লামা তাকী উসমানীর ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। এই মামলায় গ্রেফতার করা হয়েছে হত্যার চেষ্টা করা সন্দেহভাজন ঘাতক আসেম নামের সেই ব্যক্তিকে।

পুলিশ জানিয়েছে আসেম নামের এই সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী কলোনি থানায় হত্যা চেষ্টার মামলা করা হয়েছে।

এসএসপি কোরঙ্গি শাহ জাহান জিও নিউজকে জানিয়েছেন, ফজরের নামাজের পর গুলিস্তান-জৌহরের বাসিন্দা অসেম লাইক মুফতি তাকী উসমানির সাথে দেখা করার অনুমতি চেয়েছিলেন।

ঘটনার ব্যাপারে এক অডিও বার্তায় বর্ণনা দিয়েছেন আল্লামা তাকী উসমানী। তিনি বলেন, ‘ফজরের পরে একজন এসেছিলেন আমার সাথে একান্তে সাক্ষাত করতে। কথা বলার জন্য আমি তার নিকটবর্তী হলে সে পকেট থেকে চাকু বের করে , এসময় আমার আশপাশের লোকেরা তাকে আটক করেন। আল্লাহর শুকরিয়া আমার কিছু হয়নি, আমি নিরাপদ আছি’।

‘আক্রমণকারীর ব্যাপারে তদন্ত চলছে, সে কে ছিল, কেন এসেছিল, তদন্ত শেষেই স্পষ্ট জানা যাবে তার আক্রমণের উদ্দেশ্য কী ছিল?

সূত্র: ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ