শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইয়েমেনে গোপন অভিযান চালাচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সেনাবাহিনী ইয়েমেনে গোপন অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে অনুসন্ধানী ওয়েবসাইট ডিক্লাসিফিইড। ইয়েমেনে অবস্থানরত ব্রিটিশ সেনারা সৌদি সেনাবাহিনীকেও বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে বলে জানায় ওয়েবসাইটটি।

ব্রিটিশ সেনারা ইয়েমেনের পূর্বাঞ্চলীয় আল-মাহরা প্রদেশের আল-ঘায়দা বিমানবন্দরে ঘাঁটি করে অবস্থান করছে বলে দেশটির বিভিন্ন সামরিক কর্মকর্তারা বলেছেন। ব্রিটিশ সেনারা সেখানে কয়েক মাস ধরে অবস্থান করছেন।

গত বছর এ বিমান বন্দরের বিষয়ে হিউম্যান রাইট ওয়াচ দাবি করেছে, সৌদি আরব ইয়েমেনের এ বিমান বন্দরটিকে আটক ও জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করেছে।

সৌদি সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট এক স্থানীয় সাংবাদিক বলেছেন, এ বছর থেকে ব্রিটিশ সেনাদের এ ইয়েমেনি বিমান বন্দরে দেখা গেছে। একটি বিশেষ লক্ষ্য নিয়ে ব্রিটিশ সেনারা এখানে আছে। তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

সূত্র: মিডলইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ