শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এবার ভারতে জিকাভাইরাস সংক্রমণ, সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই এবার কেরালায় হানা দিয়েছে জিকাভাইরাস। ইতোমধ্যে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ১৪ জনের ক্ষেত্রে মশাবাহিত এই জিকাভাইরাস সংক্রমণের খবর আসার পর রাজ্যজুড়ে সব জেলায় সতর্কতা ঘোষণা করা হয়েছে।

ত্রিভেনড্রাম (বর্তমানে তিরুবন্তপুরম) জেলায় জিকা সংক্রমণ শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। আক্রান্তদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী।

কেরালার স্বাস্থ্য সচিব ড. রাজন খোবরগাদে বলেন, রোগটি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং নিবিড় নজরদারির জন্য রাজ্য সরকার জিকাভাইরাসের প্রাদুর্ভাব অঞ্চলে দল পাঠিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে জানান, ভাইরাসটি প্রথম শনাক্ত হয় ২৪ বছর বয়সী এক গর্ভবতী নারীর দেহে। তিনি কাছের তামিলনাড়ু রাজ্যর সীমান্তবর্তী একটি শহরের বাসিন্দা।

গত ২৮ জুনে ওই নারী জ্বর, মাথাব্যথা এবং শরীরে র‌্যাশ নিয়ে কেরালার রাজধানী শহর ত্রিভেনড্রামের একটি হাসপাতালে ভর্তি হন। ৭ জুলাই বুধবার একটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

তবে তার অবস্থা এখন স্থিতিশীল। বাচ্চার জন্মও স্বাভাবিকভাবেই হয়েছে, এমনকি রাজ্যের বাইরে ভ্রমণের ইতিহাসও এই নারীর নেই।

মৌসুমি বৃষ্টির ফলে জিকাভাইরাস সংক্রমণের স্থানগুলোতে এই ভাইরাসবাহিত মশা বেড়ে যাচ্ছে বলে শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ