বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

কাবুলের ৭০ গ্রাম এখন তালেবানের দখলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের কাবুল প্রদেশের সুরবি জেলার ৭০ গ্রাম এখন তালেবানের দখলে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান স্থানীয় কর্মকর্তারা।

খবরে বলা হয়, কাবুল প্রদেশের সুরবি জেলার ১৩০ গ্রামের মধ্যে ৭০টি ইতোমধ্যে তালেবানদের নিয়ন্ত্রণে চলে এসেছে।

তালেবানের সদস্যরা সুরবি বাজার দখলে নিয়েছে বলে জানিয়েছেন সুরবি জেলার বাসিন্দারা। সুরবি ছাড়াও কাবুল প্রদেশের আরও চার জেলা তালেবানেদের দখলের মধ্যে রয়েছে বলে জানান প্রদেশের গভর্নর।

সুরবি জেলায় একটি রেস্তোরাঁর মালিক জাহিদুল্লাহ। তিনি বলেন, এখানকার নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে ভালো।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, কাবুল প্রদেশে ১৪ জেলা রয়েছে। এর মধ্যে অ।ধিকাংশ জেলায়ই এখন তালেবানের দখলে।

ওদিকে যুক্তরাষ্ট্র আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা বাস্তবায়নের প্রায় শেষ দিকে রয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান থেকে দেশটি ‘৯০ শতাংশের বেশি’ সেনা প্রত্যাহার করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের ৩৪ প্রদেশের প্রায় ২০০ জেলা দখল করেছে তালেবান।

এমডব্লিউ/