শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে: আইনমন্ত্রী সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় মানববন্ধন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

নারায়ণগঞ্জে কারখানায় আগুনের ঘটনা তদন্তে কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার হাসেম ফুড লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শুক্রবার (০৯ জুলাই) বিকাল পৌনে ৩টায় এ প্রতিবেদককে জানান, আজ উদ্ধার করা ৪৯ লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর ঘটনার পরপরই (বৃহস্পতিবার সন্ধ্যায়) তিনজন মারা গেছেন। সবমিলিয়ে ৫২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা ও গুরুতর আহতদের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

জানা গেছে, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, জেলার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন, জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং কলকারখানা অধিদফতরের জেলার একজন কর্মকর্তা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের কর্ণগোপ এলাকায় হাসেম ফুডের কারখানাটিতে আগুন লাগে। আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে গতকালই তিনজন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। তারা হলেন- স্বপ্না রানী (৪৪), মিনা আক্তার (৩৪) ও মোরসালীন (২৮)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ