রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পৌরমেয়র মুক্তার আলী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলীকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এএসপি রুবেল আহমেদ এবং ডিবি পরিদর্শক আতিকের নেতৃত্বে পাবনায় একটি চৌকস দল পাঠান। পরে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী এলাকায় বৃহস্পতিবার (৮ জুলাই) সারা রাত অভিযান চালায় পুলিশ। অবশেষে শুক্রবার (৯ জুলাই) ভোরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।

গ্রেফতারের পর মেয়র মুক্তারকে নিয়ে রাজশাহীর আড়ানীতে তার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৪ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা, নগদ এক লাখ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে গত ৬ জুলাই গভীর রাতে আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র ও প্রায় কোটি টাকা নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। এ সময় মেয়রের স্ত্রী জেসমিন বেগমসহ তার দুই ভাতিজাকে আটক করা হয়। অভিযানে মেয়রের বাড়ি থেকে নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, চারটি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা ও মদ উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ