শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফাইজারের তৃতীয় ডোজে ১০ গুণ বেশি অ্যান্টিবডি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার টিকার দুই ডোজ দিলে যে অ্যান্টিবডি তৈরি হয়, তৃতীয় ডোজ দিলে তার চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয় বলে দাবি করেছে ফাইজার। তাই টিকার তৃতীয় ডোজের অনুমোদন চাইবে বলে ঘোষণা দিয়েছে ফাইজার। বৃহস্পতিবার তারা এই ঘোষণা দিয়েছে।

ফাইজারের তৃতীয় ডোজ টিকা নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। জানা গেছে, ফাইজার বায়োএনটেকের টিকার তৃতীয় ডোজ করোনার মূল ভ্যারিয়েন্ট, বেটা ভ্যারিয়েন্ট ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশি অ্যান্টিবডি তৈরি করছে।

এর আগে বলা হয়েছিল, করোনার ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে ফাইজারের টিকা। প্রতিষ্ঠানটি বলেছে, তাদের তৈরি তৃতীয় ডোজও এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে। এ ছাড়া এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে বিশেষ টিকা তৈরির কাজও চলছে বলে জানিয়েছে তারা। জার্মানিতে সেই টিকা তৈরি হচ্ছে।

ফাইজার ও বায়োএনটেকের পক্ষ থেকে এটাও বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, টিকার দুই ডোজ নেয়ার পর ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় ডোজ নেয়ার প্রয়োজন হবে। এর কারণ হিসেবে তারা বলেছে, টিকার দুই ডোজ বা পূর্ণাঙ্গ টিকা নেয়ার পর ছয় মাস পর্যন্ত উচ্চ পর্যায়ের সুরক্ষা পাওয়া যায়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে টিকার কার্যক্ষমতা কমতে থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ