বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

বিশ্বনাথ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মির্জা আনোয়ার বেগ এর ইন্তেকালে জমিয়তের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলার সহ সভাপতি ও বিশ্বনাথ মাদানিয়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা মির্জা আনোয়ার বেগ ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম এর নেতৃবৃন্দ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা,কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়গরী,সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আহমেদ দয়ামিরী,সহ সভাপতি মাওলানা মুহিবুল ইসলাম বুরহান,মাওলানা আতাউর রহমান,সহ সভাপতি মাওলানা ফয়জুল হাসান খাদিমানী,মাওলানা আসরারুল হক,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী,কেন্দ্রীয় নির্বাহি সদস্য মাওলানা নজরুল ইসলাম,বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা জহির উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন মাওলানা মির্জা আনোয়ার বেগ একজন নিবেদিতপ্রাণ দ্বীনের খাদেম। তিনি একাধারে শাইখুল হাদীস ও দেশপ্রেমিক রাজনৈতিক ছিলেন। তিনি আমৃত্যু দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার সংগ্রামে নিরলস আত্ননিয়োগ করে গেছেন। আল্লাহ তায়ালা তার দ্বীনি খেদমতগুলো কবুল করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য,শাইখুল হাদীস মাওলানা মির্জা আনোয়ার বেগ গতকাল (০৮ জুলাই) বৃহস্পতিবার বিশ্বনাথস্থ মিরেরচক নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

-এমডব্লিউ