শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে: আইনমন্ত্রী সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় মানববন্ধন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

সংবাদমাধ্যমে তথ্য দিতে হাসপাতাল সংশ্লিষ্টদের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংবাদমাধ্যমে কোনো তথ্য বা সাক্ষাৎকার না দিতে ঢাকার সরকারি হাসপাতাল সংশ্লিষ্টদের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মুহা. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি পরিস্থিতিতে ঢাকা জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কেউ যেন সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে টিভি চ্যানেল বা কোনো প্রকার প্রিন্ট মিডিয়ায় স্বাস্থ্যসেবাবিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে তথ্য না দেয়।

এ ছাড়া হাসপাতালসহ রোগী-সংক্রান্ত ছবি তোলা বা ভিডিও ধারণ করা অথবা সাক্ষাৎকার নেয়া থেকে বিরত থাকতে সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। তাই কোনো তথ্য-উপাত্ত নেওয়ার প্রয়োজন হলে যেন ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ