বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন শতাধিক বেসামরিক ফিলিস্তিনি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দখলদারিত্ব ও আগ্রাসন বিরোধী মিছিলে ছোড়া গুলি ও টিয়ারশেলে সাড়ের তিনশ’র বেশি বেসামরিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

আল জাজিরা জানিয়েছে, এদিন জুমার নামাজের পর পশ্চিম তীরের বেইতা শহরে ফিলিস্তিনি নাগরিকদের মিছিল লক্ষ্য করে তাজা গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট ছোড়ে ইসরাইলি বাহিনী।

হামলায় ৩৭৯ জনের আহতের খবর জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। এর মধ্যে তাজা গুলিতে আহত হয়েছেন ৩১ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একইদিন কাফার কাদ্দুম এবং বেইত দাজানেও ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এ ছাড়া হেব্রুনের মাসাফের ইয়াত্তায় অবৈধ দখলের বিরুদ্ধে ফিলিস্তিনের একটি বিক্ষোভ পণ্ড করে দেয় ইসরাইলি বাহিনী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ