রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দিয়ে প্রবাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়ায় কলেজছাত্রীকে দুই বছর আগে ধর্ষণের সময় ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. রাফি নামে এক ওমান প্রবাসীকে আটক করেছে সাটুরিয়া পুলিশ।

এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে শনিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিষয়টি সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, হরগজ গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. রাফির সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় দুই বছর আগে। পরিচয় হওয়ার পর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বাড়িতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং গোপনে ভিডিও ধারণ করে রাফি।

এরপর রাফি ওমান চলে যায়। এরপর তার বন্ধুদের মোবাইলে ওই কলেজছাত্রীর সঙ্গে অবৈধ মেলামেশার ছবি ও ভিডিও ছেড়ে দেয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহে ওমান প্রবাসী মো. রাফি ফিরলে মেয়েটি বাদী হয়ে শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ রাফিকে নিজ বাড়ি থেকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাফি ঘটনার সত্যতা স্বীকার করেছে। সেই সঙ্গে কোথায় ধর্ষণ ও ভিডিও ধারণ করেছিল তার স্বীকারোক্তিও দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মেয়েটির অভিযোগের সত্যতা পেয়ে, প্রবাসী যুবক রাফিকে আটক করেছি। রাফি জিজ্ঞাসাবাদে ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ