শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫, বিধ্বস্ত বহু ঘরবাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ১৪ মিনিটে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় জেলা রাশত। কম্পন অনুভূত হয়েছে দেশটির রাজধানী দুশানবেতেও, কম্পনের উৎস থেকে যার দূরত্ব অন্তত ১৬৫ কিলোমিটার।

তাজিকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খোবারের তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তাজিক জরুরি ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে কয়েক ডজন বাড়িঘর ভেঙে গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে তাজিকাবাদ জেলার অন্তত তিনটি গ্রাম। নিহতরা সবাই এই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাখমোন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরুপণে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্ব থাকবেন দেশটির প্রধানমন্ত্রী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ