শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে: আইনমন্ত্রী সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় মানববন্ধন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

'ফ্যাক্টরিগুলোতে বারবার নির্মম অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে আগুনে পুড়ে ৫২ শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, নির্মমভাবে আগুনে পুড়ে এত বেশিসংখ্যক শ্রমিক নিহতের ঘটনায় পুরো জাতি শোকাহত। আজ গোটা দেশ ও জাতি বাকরুদ্ধ। কর্তৃপক্ষের অবহেলা এবং প্রশাসনের অদক্ষতার কারণে বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। কারখানার শ্রমিকদের নিহতের ঘটনা এটাই নতুন নয়। অতীতেও এরকম অনেক ঘটনা ঘটেছে কিন্তু এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

মোস্তফা তারেকুল হাসান নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত এবং সারাদেশের কারখানাগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র বসানোর জন্য সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

তারেকুল হাসান আরও বলেন, রূপগঞ্জের সেজান জুস ফ্যাক্টরির এই নির্মম অগ্নিকাণ্ডের ঘটনায় যারা জড়িত বা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে অন্যদের জন্য শিক্ষণীয় হয়। তা না হলে কারখানাগুলোতে শ্রমিকদের পুড়ে পুড়ে মরার ইতিহাস লম্বা হতেই থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ