সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪০ লাখ ৩৪ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৩৪ হাজার। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৬৮ লাখেরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১০ জুলাই) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৯৩০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৫৪২ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ৩৪ হাজার ৮০৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৫৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৪০৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৩৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ৬৯৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭৯ লাখ ৪ হাজার ৭৫৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭ হাজার ১৭৩ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৯০ লাখ ২০ হাজার ৪৯৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৭৭৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ