বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রূপগঞ্জের অগ্নিকাণ্ডে হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ রূপগঞ্জের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে‌। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো দেশ আজ শোকাহত। প্রকৃত ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে জাতির সামনে পেশ করতে হবে।

আজ শনিবার (১০ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম এই দাবি জানান।

নেতৃদ্বয় আরো বলেন, অব্যবস্থাপনা ও গাফেলতির কারণেই বিভিন্ন সময় এই অগ্নিকাণ্ডের মত নির্মম ঘটনা ঘটছে। শ্রমিকদের কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

তারা অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের সুস্থতা ও করোনা মহামারী থেকে মুক্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়ার জন্য দেশবাসীর নিকট আহ্বান করেন।

যাদের অবহেলা ও গাফিলতির কারণে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ