শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে: আইনমন্ত্রী সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় মানববন্ধন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

রূপগঞ্জে কারখানায় আগুন: আজও চলবে উদ্ধার অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাবে ফায়ার সার্ভিস। ২৯ ঘণ্টা পর গতরাতে আগুন নিয়ন্ত্রণে এলেও ৫২জন মারা গিয়েছে। ভেতরে আর কোনো মরদেহ আছে কিনা তা দেখতে আজ শনিবার ফের উদ্ধার অভিযান চালানো হবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন গতরাতে জানান, রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। তাপ যায়নি ও কিছু কেমিক্যালে অল্প আগুন আছে। ডাম্পিংয়ের কাজও বাকি আছে।

পুরোপুরি না নিভলেও আগুন নিয়ন্ত্রণে আসায় গতকালের মতো অভিযান স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান চলবে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুনে বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়। একজনের মৃত্যু হয় ভবন থেকে লাফিয়ে পড়ে। শুক্রবার উদ্ধার হওয়া ৪৯ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫২ জনে।

উদ্ধারের পর ৪৯টি মরদেহ নেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুড়ে অঙ্গার হওয়ায় চেনার মতো অবস্থা না থাকায় পরিচয় শনাক্তের জন্য নিহতদের স্বজনদের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরিচয় শনাক্তের পরই মরদেহগুলো স্বজনদের কাছে বুঝে দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ