রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটে বহুতল ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট নগরের উপশহরে বহুতল ভবন স্প্রিং টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ জুলাই) মধ্যরাত ১২টার দিকে নগরের উপশহর ই-ব্লকে অবস্থিত টাওয়ারটির ৮ তলার একটি ফ্ল্যাটে টেলিভিশন বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ভবনের নিরাপত্তাবিষয়ক ইনচার্জ মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক ভবনের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন লাগার ঘটনায় ভবনের বাসিন্দারা আতঙ্কে ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর তারা পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে ভবনটি রক্ষা পেয়েছে।

দমকল বাহিনী সিলেটের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের ৮ তলার একটি ফ্ল্যাটে বিদ্যুতের শর্ট সার্কিটে টেলিভিশন বিস্ফোরিত হয়ে আগুন লাগার ঘটনাটি ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ