বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

দায়িত্ব গ্রহণের কিছুদিন পরেই করোনায় আক্রান্ত আলজেরিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার প্রধানমন্ত্রী আয়মান বেনাবদেরাহমানে করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশনের খবরে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাত্র অল্প কিছুদিন আগেই আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আয়মান বেনাবদেরাহমানে। খবর রয়টার্সের।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আয়মান বেনাবদেররাহমানে গত বুধবার নতুন মন্ত্রিসভা গঠন করেন। করোনায় আক্রান্ত হওয়ার কারণে তিনি আপাতত কোয়ারেন্টাইনেই থাকছেন। সে কারণে তাকে আগামী কয়েকদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা যাবে না।

তবে নিজের কার্যালয়ে না বসলেও তিনি নিজ বাড়ি থেকেই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে দায়িত্বপালন অব্যাহত রাখবেন বলে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে।

খবরে আরও জানানো হয়েছে, শনিবার আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুলমাজিদ তাবুউন করোনার বিধি-নিষেধ জারি করার বিষয়ে নতুন সরকারকে নির্দেশনা দিয়েছেন। আবারও দেশজুড়ে শারীরিক দূরত্ব বজায় রাখায় ও মাস্ক পরার বিধিনিষেধ জারির নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় টিকা কর্মসূচী জোরদার করতে বলেছেন তিনি।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, আলজেরিয়ায় এখন পর্যন্ত এক লাখ ৪৫ হাজার ২৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া করোনা সংক্রমণে এখন পর্যন্ত ৩ হাজার ৮২৪ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৯১১ জন। বর্তমানে সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ৫৬১।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ